সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনার মধ্যে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। লতিফ সিদ্দিকীর সঙ্গে আটককৃতরা আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আদের আটক করা হয়।তাদের আটকের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ।

আটকদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।জানা গেছে, আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted