নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (বামে) ও চিকিৎসাধীন নুরুল হক নুর হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার সকাল ১০টার দিকে টেলিফোনে নুরের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

এ সময় সরকার তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।

শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “রবিবার সকাল ১০টার দিকে টেলিফোনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি। নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।”

আবু হানিফ আরও বলেন, “নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও আশ্বস্ত করেছেন তিনি।”

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted