শ্রীলীলার পারিশ্রমিক বেড়ে দ্বিগুণ

২০২১ সালের ‘পেলি সানড়া ডি’ ছবিতেই মূলত আলোচনায় আসেন শ্রীলীলা। এতে তার বিপরীতে ছিলেন রোশান মেকা। মাত্র ৮ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে ২০ কোটি রুপি আয়ে সক্ষম হয়। ওই সিনেমার জন্য শ্রীলীলা পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র ৫ লাখ রুপি।

তবে ক্যারিয়ারের কয়েক বছরের ব্যবধানে নাটকীয় পরিবর্তন ঘটেছে তার পারিশ্রমিকে। সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, এখন তিনি তার একেকটি সিনেমার জন্য ৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করছেন, যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটিরও বেশি। তবে এর আগে শ্রীলীলা ৩.৫ থেকে ৪ কোটি রুপির মধ্যে পারিশ্রমিক নিতেন।

আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’ এর একটি আইটেম গানে পারফর্ম করে নতুন করে আলোচনায় আসেন শ্রীলীলা। গানটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া এলেও তার পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়। আল্লু অর্জুনের বিপরীতে শ্রীলীলা এই গানের জন্য নিয়েছেন ২ কোটি রুপি।

বর্তমানে শ্রীলীলা অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রয়েছে তেলেগু ভাষার ‘জুনিয়র’ ও ‘ম্যাস যাত্রা’, যেগুলোর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি তিনি ব্যস্ত সময় পার করছেন হিন্দি ভাষার ‘আশিকি থ্রি’, তামিল ভাষার ‘পরাশক্তি’ এবং তেলেগু ভাষার ‘ওস্তাদ ভগত সিং’-এর কাজ নিয়ে। তেলেগু ভাষার আরেকটি নতুন সিনেমা ‘লেনিন’-এর ঘোষণাও দিয়েছেন তিনি।

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা হলেও শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত। ২০০১ সালের ১৪ জুলাই জন্ম নেওয়া এই অভিনেত্রী প্রাথমিকভাবে চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা শুরু করেছিলেন। পরে ভারতে ফিরে অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেন। এখন দক্ষিণী সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted