দেশ-বিদেশ থেকে অরাজকতা ও নাশকতা চালাচ্ছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

ক্ষমতাচ্যুত হওয়ার পরও ফ্যাসিবাদী শক্তিগুলো তাদের অপতৎপরতা বন্ধ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (ভারপ্রাপ্ত মহাসচিব) রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে অবস্থান করে পরিকল্পিতভাবে নানা ধরনের নাশকতা ও অরাজকতা সৃষ্টি করছে।
আজ রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, পরাজিত হলেও ফ্যাসিবাদী গোষ্ঠী থেমে নেই; তারা আড়ালে থেকে গুপ্ত নাশকতা চালিয়ে যাচ্ছে। দেশের সড়ক, মহাসড়ক ও রেলপথে অগ্নিসংযোগ এবং বোমাবাজির মতো ঘটনার মাধ্যমে তারা জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
তৈরি পোশাক খাতের অস্থিরতা প্রসঙ্গে বিএনপি এই নেতা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলো থেকেই পরিকল্পিতভাবে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘দেশের সামগ্রিক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের হীন স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হতে দেওয়া হবে না।’
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted