চাঁদে আঘাত করতে আসছে বিরল এক গ্রহাণু

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০৩১ সালে ওয়াইআর৪ গ্রহাণুটির চাঁদে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাটি এখন ৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যা আগের তুলনায় অনেক বেশি।

গ্রহাণুটি প্রথম শনাক্ত হয় ২০২৪ সালের ২৭ ডিসেম্বর, হাওয়াইয়ে একটি বিশেষ সিস্টেমের মাধ্যমে। এরপর ২০২৫ সালের মে মাসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটির মাপ নির্ধারণ করা হয়। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, এর দৈর্ঘ্য ১৭৪ থেকে ২২০ ফুট, যা প্রায় ১০ তলা ভবনের সমান।

ওয়াইআর৪ প্রতি চার বছর পর সূর্যকে প্রদক্ষিণ করে এবং এর গতি ও গতিপথের কারণে এটি বিজ্ঞানীদের বিশেষভাবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

নাসার হিসাব বলছে,

ফেব্রুয়ারিতে চাঁদে আঘাত হানার সম্ভাবনা ছিল ১ দশমিক ৭ শতাংশ, এপ্রিলে তা বেড়ে হয় ৩ দশমিক ৮ শতাংশ, আর এখন সেটা দাঁড়িয়েছে ৪ দশমিক ৩ শতাংশে।

বিজ্ঞানীদের মতে, যদি এই গ্রহাণু সত্যিই চাঁদের ওপর আঘাত হানে, তবে তা হবে এক বিরল মহাজাগতিক ঘটনা। এর ফলে চাঁদের ভূমিতে কী ধরনের প্রভাব পড়ে তা পর্যবেক্ষণের এক দারুণ সুযোগ সৃষ্টি হবে। সাধারণ মানুষও হয়তো পৃথিবী থেকে এই দৃশ্য দেখার সুযোগ পাবে।

ওয়াইআর৪ গ্রহাণুটি আবার ২০২৮ সালের ডিসেম্বরে পৃথিবীর আরও কাছাকাছি চলে আসবে। তখন এর গতিপথ আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। নাসা বলছে, এ ধরনের ঘটনা প্রায় এক হাজার বছরে একবার ঘটে। সূত্র: এনডিটিভি

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted