কোন কোন রাজনৈতিক দল-সংগঠনের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এ তথ্য জানিয়েছে। যে সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক হবে, তার তালিকাও দিয়েছে প্রেস উইং।

প্রেস উইংয়ের বরাতে বাসস জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে প্রধান উপদেষ্টা গত রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মতভিন্নতা কাটেনি। এসব নিয়ে বৈঠকে নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted