কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে


ডেস্ক রিপোর্ট

বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে গোটা বিশ্ব। আজ বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে। এর ফলে দুই মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত সম্পূর্ণ ঢাকা পড়বে সূর্যের আলো।

ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। ১৯৯৯ সালের পর এমনটি আর দেখা যায়নি। এবার স্পেনের বেশির ভাগ অংশসহ প্রায় এক কোটি ৫০ লাখ মানুষ এবার পূর্ণগ্রাসের নিখুঁত পথ বা ‘পাথ অব টোটালিটি’র আওতায় থাকবেন।

আলজাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এই সূর্যগ্রহণের আংশিক রূপটি পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং যুক্তরাষ্ট্রের একটি ছোট অংশেও দেখা যাবে। বিশ্বব্যাপী আংশিকভাবে হলেও এই সূর্যগ্রহণ দেখতে পারবেন প্রায় ৯৮ কোটি মানুষ।

বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর ফলে এ রকম পূর্ণগ্রাস গ্রহণ হয়ে থাকে।

প্রতি বছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ (আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস বা হাইব্রিড) দেখা যায়। পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল। শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছরে একবার এটি ঘটে।

পূর্ণ সূর্যগ্রহণে স্পেন, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের কিছু অংশে সূর্য সম্পূর্ণভাবে ঢাকা পড়বে। বিশেষ করে উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল এবং ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো পূর্ণগ্রাসের সরাসরি পথেই রয়েছে।

স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটে এই পূর্ণগ্রাস শুরু হবে এবং স্থানভেদে এটি প্রায় ১১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলো যদিও এই বলয়ের ঠিক বাইরে আছে। তবে সেখান থেকেও সূর্যকে প্রায় ৯৯ শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted