আফগানিস্তানে ৬ বছরের শিশুকে ৪৫ বছরের পুরুষের সঙ্গে বিয়ে

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে ৪৫ বছর বয়সী পুরুষের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তাদের বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আফগানিস্তানে প্রচণ্ড নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আফগানিস্তানের সংবাদ মাধ্যম আমু টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিয়ের ঘটনাটি হেলমন্দের মারজাহ জেলাতে ঘটেছে। জানা গেছে, টাকার বিনিময়ে শিশুটির বাবা এই বিয়ের আয়োজন করেন। স্থানীয়দের ভাষ্যমতে, যার সাথে বিয়ে হয়েছে তার আরও দুই স্ত্রী রয়েছে।

বিয়েটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার কথা ছিল শুক্রবার। তবে তালেবান কর্তৃপক্ষ বলেছে শিশুটির ৯ বছর হওয়ার আগে স্বামীর বাড়িতে নেওয়া যাবে না।

এসময় পুরুষটিকে সাময়িকের জন্য আটক করা হলেও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তালেবান তাকে নির্দেশ দিয়েছে ‘মেয়েটি ৯ বছর বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।’

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted