ঝটপট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে

ত্বক ভালো রাখতে হলে চাই নিয়মিত পরিচর্যা। কিন্তু ব্যস্ততায় হয়তো ত্বকের যত্ন নেওয়ার সময় করে উঠতে পারছেন না! নিজের পরিচর্যা করার জন্য হাতে খুব বেশি সময়ও নেই। তাই কীভাবে ঝটপট ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন চলুন জেনে নিই।

– চেষ্টা করুন ত্বকটাকে ফ্রেস রাখতে। প্রতিদিন বাইরে থেকে ফিরে অবশ্যই মুখটা সঠিকভাবে পরিষ্কার করবেন। প্রথমে ক্লিনজার দিয়ে মেকআপ তুলে বেসন অথবা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে-মুছে ময়েশ্চারাইজার লাগান।

– অল্প সময়ের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রতি রাতে ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে সারা মুখে লাগান। ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

– ত্বকের রোদে পোড়া দাগ তুলতে পাকা টমেটো থেঁতো করে মুখে, গলায় ও দুই হাতে লাগান। শুকিয়ে টান ধরলে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে রোদে পোড়া দাগ চলে যাবে।

– সপ্তাহে একদিন ত্বক স্ক্রাব করুন। ত্বক উপযোগী স্ক্রাব বাজারে কিনতে পাবেন। আবার চাইলে ঘরে নিজেই তৈরি করে নিতে পারেন। মসুর ডাল ও নিমপাতা আধাবাটা করে মুখে লাগিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।