মালটা দই খেতে সুস্বাদু, রেসিপি দেখুন

প্রচলিত টক–মিষ্টি স্বাদের বাইরেও বানানো যায় নানা রকম দই। মেশানো যায় নানা ধরনের উপকরণ। মালটার রস দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের দই।

 

মালটা দই
মালটা দই

উপকরণ

  • মালটার রস (তাজা, বীজ ছাড়া): আধা কাপ
  • ডিমের কুসুম: ২টি
  • চিনি: ৪ টেবিল চামচ
  • মাখন: (কিউব কাট) ২ টেবিল চামচ
  • লবণ: ১ চিমটি

মালটা দই তৈরি করাও সহজ
মালটা দই তৈরি করাও সহজ

প্রণালি

  • মালটার রস, ডিমের কুসুম, চিনি ও লবণ একত্র করে ভালোভাবে ফেটিয়ে নিন।
  • একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। তার ওপরে আরেকটি অপেক্ষাকৃত ছোট বাটি বসান (ডাবল বয়লার)।
  • এতে মিশ্রণটি নিয়ে আস্তে আস্তে নাড়ুন, জ্বাল দিন।
  • ৮ থেকে ১০ মিনিট পর মিশ্রণ ঘন হতে শুরু করবে।
  • গরম মিশ্রণে কিউব করে কাটা মাখন যোগ করুন।
  • মাখন গলে গেলে ভালোভাবে মিশিয়ে নিন।
  • ঠান্ডা হলে পরিষ্কার কাচের জারে ভরে ফ্রিজে রাখুন।