প্রচুর মিষ্টি খেয়েও যেভাবে ফিট থাকেন জয়া আহসান
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেসা। সুমন মুখার্জি পরিচালিত এ সিনেমাতে কুসুমের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কলকাতায় কাজের সূত্রে অহরহ যাতায়াত নায়িকার। এটা তার সেকেন্ড হোম বলা চলে।
অভিনেত্রীর পুরোনো এক সাক্ষাৎকার থেকে জানা যায়, তিনি আগে মিষ্টি খেতে একেবারেই ভালোবাসতেন না।
জয়া একবার মজার ছলেই বলেছিলেন, তিনি কারোর সঙ্গে মিষ্টি শেয়ার করে খান না। মন ভরে মিষ্টি খেয়েও বছরের পর বছর ধরে তার চাবুক ফিগার ধরে রেখেছেন। নিয়মিত ব্যায়াম, যোগাসনই যেন সেই ফিগারের পেছনের রহস্য।