কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় উর্মিকে লালমাটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের সাবেক নেতা সোহেল রানা তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে রোববার (৬ এপ্রিল) রাতে উর্মির বোন মহিলা দল নেত্রী ফাতেমা তুজ জোহরা এক ফেসবুক পোস্টে জানান, ধর্ষণের হুমকির পর ছাত্রদলের কেন্দ্রীর নেতাকর্মীরা কেউ পাশে না দাঁড়ানোয় হতাশা থেকে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে ধারণা।