ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অর্ধশতাধিক অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মৃতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। ইয়েমেন এখনো হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় দেশগুলোর পথে অভিবাসীদের একটি প্রধান রুট।

আইওএম বলছে, চলতি বছরেই ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে এই ঝুঁকিপূর্ণ পথে নৌকাডুবিতে কয়েকশ অভিবাসী মারা গেছেন।