অন্ধকার জগত থেকে বলিউডের এক হিট চিত্রনাট্যকার
চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় অভিনেতা-অভিনেত্রীরা থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু একজন শক্তিশালী কাহিনির পেছনে থাকেন যিনি, সেই লেখকদের অবদান প্রায়ই থেকে যায় আড়ালে। এমনই একজন লেখক হলেন শাগুফতা রফিক, যার বাস্তব জীবন একেবারে সিনেমার মতোই চমকপ্রদ ও হৃদয়বিদারক।
শগুফতা রফিক ‘উও লমহে’, ‘মার্ডার ২’, ‘জান্নাত ২’, ‘আশিকি ২’, ‘জিসম ২’ এবং ‘রাজ ৩ডি’-র মতো সুপারহিট সব ছবির চিত্রনাট্য লিখেছিলেন। চলচ্চিত্রের জন্য লেখা গল্প অসাধারণ তো বটেই, তবে তার নিজের জীবনের অভিজ্ঞতা চলচ্চিত্রের চেয়ে কম নাটকীয় ছিল না। শাগুফতাকে কলকাতার এক ধনী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কযুক্ত মহিলা দত্তক নিয়েছিলেন।
শাগুফতা কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণও নেননি। সে কারণে অনেক প্রোডাকশন হাউজ এবং টিভি শো তাকে প্রত্যাখ্যান করেছিল। তিনি বলেন, লেখক হিসেবে কাজ চাইতে আমি প্রোডাকশন হাউস এবং টিভি শোতে গিয়েছিলাম, কিন্তু কেউ আগ্রহ দেখাচ্ছিল না কারণ আমার কোনো অভিজ্ঞতা ছিল না।
মহেশ ভাটের প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্ম স’-এ যোগদানের পর শাগুফতার জীবন বদলে যায়। এখানেই তিনি তার প্রতিভা প্রদর্শনের সুযোগ পান। তিনি অনেক সুপারহিট ছবির স্ক্রিপ্ট লেখেন। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বর্তমানে তিনি চলচ্চিত্র জগতের একটি বড় নাম।
সূত্র: নিউজ ১৮ বাংলা