বিশেষ প্রতিনিধি | জনতার কণ্ঠ
সোমবার, ১৪ সেপ্টেম্বর
সোমবার, ১৪ সেপ্টেম্বর
২১টি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; পাঁচ টার্মিনাল নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা।
আগামীকাল মঙ্গলবার রাত থেকেই শিল্পকারখানায় গ্যাস–বিদ্যুতের চলমান সংকট কাটিয়ে সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই আশ্বাসের কথা জানানো হয়।
ব্যবসায়ীদের স্বস্তির খবর:
বৈঠক শেষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রশাসক ফজলুল হক সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে আগামীকাল রাত থেকেই গ্যাস-বিদ্যুতের চলমান সংকট কাটিয়ে গত আগস্ট মাসের আগের স্বাভাবিক সরবরাহ অবস্থায় আমরা ফিরে যেতে পারব। এটি আজকের বৈঠকের সবচেয়ে বড় স্বস্তির খবর।”

জালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা:
বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার পাঁচটি নতুন টার্মিনাল নির্মাণসহ বেশ কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। বিগত ১৬ বছরের পুঞ্জীভূত সংকট রাতারাতি সমাধান সম্ভব না হলেও সরকার দ্রুত গতিতে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, আগামী দিনগুলোতে গ্যাস, বিদ্যুৎ ও কয়লা থেকে একটি সমন্বিত উৎপাদনমুখী ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে সৌরশক্তিকে (Solar Energy) বিশেষ অগ্রাধিকার দিয়ে দেশকে জ্বালানি সম্পদে স্বয়ংসম্পূর্ণ করা হবে।
সচিবালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ, বিকেএমইএসহ দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।