বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাবেন না গোয়েন্দা সংস্থার ব্রিফিং

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিদিনের ব্রিফিংও তিনি পাবেন না। ট্রাম্প মনে করেন, গোপনীয় তথ্যগুলো তাঁর পূর্বসূরি বাইডেনের পাওয়ার দরকার নেই।

 ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গত বছর স্পেশাল কাউন্সেল রবার্ট হারের দেওয়া একটি প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করেছেন ট্রাম্প। ওই প্রতিবেদনে হার লিখেছিলেন, বাইডেন সজ্জন ও বয়স্ক। তাঁর স্মৃতিশক্তি কম।

তবে ওই সময়ে বাইডেন বলেছিলেন, তাঁর স্মৃতিশক্তি ঠিক আছে। গতকাল শুক্রবার বাইডেনের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্য পান। নিরাপত্তা ছাড়পত্রের আওতায় তাঁরা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতেও যেতে পারেন।

গতকাল ট্রাম্প তাঁর পোস্টে আরও লিখেছেন, তিনি যেন জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত বিস্তারিত তথ্য না পান, তা নিশ্চিত করার জন্য গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশনা দিতে দিতেই বাইডেন তাঁর মেয়াদ পার করেছেন।

২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সিবিএসকে বাইডেন বলেছিলেন, তিনি মনে করেন ট্রাম্পের গোয়েন্দা তথ্যগুলো পাওয়াটা ঠিক হবে না। ‘অস্থির প্রকৃতির’ ট্রাম্প গোপন তথ্যগুলো অন্যদের দিয়ে দিতে পারেন বলে আশঙ্কা জানান তিনি।

ওই সময় বাইডেন প্রশ্ন তুলেছিলেন, ‘তাঁকে (ট্রাম্প) গোয়েন্দা তথ্য দেওয়ার কী মূল্য? তিনি কী এমন প্রভাব ফেলবেন, বরং তিনি মুখ ফসকে কিছু বলে ফেলতে পারেন।’

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted