গৃহবধূকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে শ্বশুরবাড়ির সদস্যরা

গৃহবধূ জেসমিন (২৫) রাজৈর পৌর এলাকার মোল্লাকান্দি গ্রামের আমির মাতুব্বরের ছেলে ইতালি প্রবাসী রানা মাতুব্বরের স্ত্রী। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

গৃহবধূর পরিবার জানায়, পাঁচ বছর আগে ইতালি প্রবাসী রানা মাতুব্বরের সঙ্গে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের শাহালম হাওলাদারের মেয়ে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জেসমিন পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হয়ে আসছিল। রোববার সন্ধ্যায় আহত অবস্থায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার শ্বশুরবাড়ির লোকজন। এ সময় চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করলে মরদেহ রেখেই পালিয়ে যান তারা। পরে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে যায় পুলিশ।

গৃহবধূর চাচা সাইফুল হাওলাদার বলেন, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিয়ের পর থেকেই জেসমিন পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হয়ে আসছিল। আমরা বারবার আপসের চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল পাইনি।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ঘটনার খবর পেয়েই আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আসল রহস্য উদ্ঘাটন করা যাবে। তবে তদন্ত চলছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted